নেপালের বিপক্ষে থাকছেন না দুই প্রবাসী ফুটবলার হামজা-শমিত

সেপ্টেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে নানা দেশের সঙ্গে যোগাযোগ চালালেও শেষ পর্যন্ত নেপালের বিপক্ষেই মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এই সফরে থাকছেন না দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও শমিত শোম। 

গতকাল (১৭ জুলাই) বাফুফের জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

আগের পরিকল্পনা অনুযায়ী, ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। মূলত অক্টোবরে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবেই এই ম্যাচ দুটি খেলছে লাল-সবুজের দল।

লিস্টার সিটিতে ফিরে যাওয়া হামজা বর্তমানে ক্লাবটির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত। আর কানাডিয়ান ক্লাব কাভালরি সিটির হয়ে শমিতের লিগের ব্যস্ততা থাকায় তিনিও থাকছেন না দলে। 

জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন বিষয়টি নিশ্চিত করে জানান, “ওরা ওই সময়ে ব্যস্ত থাকবে, তাই আসতে পারবে না।” এবার নেপাল সফরে কোনো বিদেশি লিগে খেলা খেলোয়াড় থাকছেন না এটাও নিশ্চিত হয়ে গেছে।

সিনিয়র দলের ম্যানেজার হিসেবে আমের খান দায়িত্বে থাকছেন। তবে এখনো অনূর্ধ্ব-২৩ দলের কোচ চূড়ান্ত করতে পারেনি বাফুফে।

মারুফুল হক এবং জুলফিকার মাহমুদ দায়িত্ব নিতে রাজি হননি। ফর্টিস এফসির কোচ মাসুদ কায়সার-ও কোচিংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

গুঞ্জন আছে, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ক্যাম্প শুরুর দায়িত্ব নিতে পারেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।