নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ভারতের দক্ষিণ ২৪ পরগনায় নেশার টাকা না পেয়ে বাবা হরেন্দ্রনাথ বৈদ্যকে কুপিয়ে হত্যা করেছে ছেলে সুপ্রিয় বৈদ্য। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাতে হারবার থানার শুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন সুপ্রিয়। নেশা করার জন্য বাবার কাছ থেকে টাকা চাইতেন। এ নিয়ে বাড়িতে প্রায়ই অশান্তি হতো। শনিবার রাতেও বাবার কাছে টাকা দাবি করেন সুপ্রিয়। কিন্তু হরেন্দ্রনাথ টাকা দিতে অস্বীকার করেন।

এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তুমুল ঝগড়া হয়। 
এরই একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবার মাথা ও শরীরে কোপ মারেন ছেলে। গুরুতর জখম হয়ে হরেন্দ্রনাথ বাড়ির উঠানেই লুটিয়ে পড়েন। বাবাকে খুনের পর কিছুক্ষণ গ্রামে এদিক-ওদিক ঘুরে বেড়ান ছেলে।

বাড়িতে শুধু বাবা-ছেলেই থাকতেন। তাই প্রথমে খুনের কথা কেউ টের পায়নি। তবে প্রতিবেশীরা খোঁজখবর নিতে গিয়ে রক্তাক্ত অবস্থায় হরেন্দ্রনাথকে উদ্ধার করেন।

গভীর রাতে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। রক্তাক্ত অবস্থায় হরেন্দ্রনাথকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল।

কিন্তু চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। পরে ছেলেকে গ্রেপ্তার করে রাতেই থানায় নিয়ে যায় পুলিশ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।