পদ্মা সেতুর ঢালে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢালে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত ১০টার দিকে পদ্মা সেতু দক্ষিণ টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মোহাম্মদ আলী অন্তু, ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তারা একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি পদ্মা সেতুর সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় পেছন থেকে একটি অজ্ঞাত বাস চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে।

ওসি মো. নকিব আকরাম হোসেন জানান, মরদেহ শিবচর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় না পাওয়া ব্যক্তিটির বিষয়ে অনুসন্ধান চলছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।