পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের ঘটনায় বাস চালক আটক

গাইবান্ধার পলাশবাড়ী সড়কে বেপরোয়া গতিতে বাস চালিয়ে অটোভ্যান চালক রুবেল হোসেন (৪০) ও যাত্রী রেজাউল করিমকে (৩৫) ধাক্কা দিয়ে হত্যার অভিযোগে বাস চালককে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৬ এপ্রিল) র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযুক্তকে আটকের বিষয়টি জানানো হয়।

আটক বাস চালকের নাম শাকিল মিয়া (৩৫)। তিনি পলাশবাড়ী উপজেলার ছোট ভগবানপুর (ফুটানিবাজার) গ্রামের আব্দুল সোবহানের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৮ আগস্ট পলাশবাড়ী সড়কে দ্রুতগতিতে বাস চালানোর সময় ধাক্কা দিয়ে অটোভ্যান যাত্রী রেজাউল করিম ও চালক রুবেল হোসেনকে হত্যা করেছে বাসচালক শাকিল মিয়া। এ বিষয়ে পলাশবাড়ী থানায় সড়ক পরিবহণ আইনে মামলা রুজু হয়। তখন থেকে আসামি শাকিল মিয়া আত্মগোপন ছিলেন।

এরপর সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে মামলার এজাহারনামীয় প্রধান আসামি এবং ঘাতক বাসচালক শাকিল মিয়াকে পলাশবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। তারপর এ আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।