পারমাণবিক স্থাপনায় হামলা নতুন নয়, আমরা থামবো না: ইরান

মার্কিন হামলার পরও ইরানের বেসামরিক পারমাণবিক খাতের উন্নয়ন বন্ধ হবে না বলে জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি।

ইরানের ইয়েজেসি সংবাদ সংস্থাকে কামালভান্দি বলেন, ‘এটাই প্রথম নয়, আমাদের পারমাণবিক স্থাপনায় আগেও হামলা হয়েছে। আমাদের সক্ষমতা বিবেচনায় পারমাণবিক শিল্পকে এগিয়ে যেতেই হবে।’

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে ফোর্ডো, ইসফাহান এবং নাটানজ পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। তবে তিনটি স্থাপনাতেই কোনো ধরনের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলে জানানো হয়েছে।

ইরান বারবারই বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্যই পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার রিপোর্টেও বলা হয়েছে, তেহরান সক্রিয়ভাবে পারমাণবিক বোমা তৈরি করছে — এমন কোনো প্রমাণ নেই।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।