পুলিশের বাসা থেকে পিস্তল চুরি, চোরের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা

চাঁদপুরের ফরিদগঞ্জে এক পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে। এ ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার ও ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম। 

শনিবার (১০ মে) স্থানীয় সাংবাদিকদের ডেকে তিনি এই ঘোষণা দেন।

এর আগে গত সোমবার বিকেল ফরিদগঞ্জ থানা ভবন থেকে ১০০ গজ দূরে অবস্থিত চার তলা ভবনের চতুর্থ তলায় এসআই মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় এসআই মো. রাকিব উদ্দিনকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হয়।

ঘটনার শিকার এসআই মো. রাকিব উদ্দিন শুরু থেকে দাবি করে আসছেন, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

পরবর্তীতে থানার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত দুই যুবকের ছবি শনাক্ত করা হয়েছে। ঘটনার পর ৫ দিনের চুলচেরা বিশ্লেষণ ও তদন্তে ছবি শনাক্তকারী ওই দুই যুবকের দ্বারাই চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা ও যদি ধরিয়ে দিতে পারলে ১ লাখ পুরস্কার দেওয়া হবে। উল্লেখ্য, তথ্যদানকারীর সব তথ্য ও পরিচয় গোপন করা হবে

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।