পেট্রল কনটেন্টে দগ্ধ আল আমিন বারডেমে

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আল আমিন (৪০) দুই দিন আগে পেট্রল ব্যবহার করে আগুনের কনটেন্ট তৈরি করতে গিয়ে মারাত্মক দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন।

গত শুক্রবার দাড়িয়াপুর ইটখলার মোড়সংলগ্ন একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণ করছিলেন তিনি। এতে চৌবাচ্চার পানিতে ঢালা অতিরিক্ত পেট্রল আগুনকে স্বাভাবিক মাত্রার তুলনায় অনেক বেশি তীব্র করে তোলে। মুহূর্তেই তাঁর শরীরে আগুন লেগে যায়। সহকারীদের ভাষ্যমতে, শরীরের ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়েছে।

ঘটনার পরপরই তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বারডেমের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। একটি ভিডিওতে দেখা যায়, আগুন ছড়িয়ে পড়লে তিনি পানিতে ঝাঁপ দেন, তবে তাতেও পুরোপুরি রক্ষা পাননি।

কনটেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানিয়েছেন, আল আমিনকে সিসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসকেরা নিরলস চেষ্টা চালাচ্ছেন। সহকারী সুবলচন্দ্র অধিকারী তাঁর আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সামাজিক মাধ্যমে তাঁর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বহু মানুষ তাঁর আরোগ্য কামনা করে পোস্ট দিচ্ছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।