প্রকাশ্যে টোল প্লাজায় নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনায় মামলা

মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর সেতুর টোল প্লাজায় দায়িত্বরত আব্দুল হাসেমকে (৫৫) নামের এক নিরাপত্তাকর্মীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে ভুক্তভোগী সিকিউরিটি গার্ড বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলায় মিনহাজউদ্দিন মিনহাজ (২৮) নামে এক যুবককে এজাহারনামীয় আসামি করা হয়েছে। তার বাড়ি মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর গ্রামে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, মুক্তারপুর টোল প্লাজায় ডিউটিতে থাকা অবস্থায় গত রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রোল প্লাজায় সিগন্যাল দেওয়ার সময় একটি নীল রঙের ডিপ্লার সুজুকি মোটরসাইকেল যোগে মিনহাজ উদ্দিন ও অজ্ঞাতনামা আরেকজন তাদের মোটরসাইকেল নিয়ে আগে যেতে চায়। এ সময় টোল প্লাজার সিকিউরিটি গার্ড আব্দুল হাসেম তাদের সিরিয়ালে থেকে নিয়মমাফিক টোল দিতে বললে তারা সিকিউরিটি গার্ডের ওপর চরম ক্ষিপ্ত হয়ে হুমকি-ধামকি দিয়ে টোল প্লাজা থেকে চলে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মিনহাজউদ্দিন মিনহাজসহ অজ্ঞাতনামা ৫/৬ জন মুক্তারপুর টোল প্লাজায় এসে টোল প্লাজার সামনে থাকা লোহার পাইপ দিয়ে সিকিউরিটি গার্ডকে এলোপাতাড়ি মারধর করে জখম করে। টোল প্লাজায় থাকা সেতু কর্তৃপক্ষের কর্মচারীদের তারা ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। এ সময় টোল প্লাজার কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। আহত সিকিউরিটি গার্ড আব্দুল হাসেমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।