প্রতিটি ভোটারের জন্য নির্ধারিত সর্বোচ্চ খরচ ১০ টাকা

একজন সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী ব্যয় ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা নির্ধারণ করেছে সরকার। এই সীমা অতিক্রম করলে নির্বাচন কমিশন ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ-২০২৫ জারি করা হয়েছে।

গতকাল সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে। সংশোধনের মাধ্যমে নির্বাচনী ব্যয় এবং রাজনৈতিক দলের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।

এছাড়া প্রার্থীরা অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের বিস্তারিত তালিকা তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবেন। চূড়ান্ত আরপিও-র অনুচ্ছেদ ৪৪ অনুযায়ী, ভোটার প্রতি নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ১০ টাকা হবে। অনুচ্ছেদ ১৩ অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে, যা আগের ২০ হাজার টাকার পরিবর্তে বৃদ্ধি পেয়েছে।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, পাশাপাশি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সমতা বজায় থাকবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।