‘প্রতিশোধের আগুনে খালি আমরা না, পুরো দেশটাই পুড়ছে’

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলছেন, প্রতিশোধের আগুনে খালি আমরা না, পুরো দেশটাই পুড়ছে!

সোমবার (২১ জুলাই) আদালতে নেওয়ার সময় প্রিজন ভ্যান থেকে উচ্চস্বরে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

একই ভ্যানে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম। তাঁরা দুজন নীরবে পাশাপাশি বসে ছিলেন, কারো সঙ্গে কোনো কথা বলছিলেন না। প্রিজন ভ্যানে দাঁড়িয়ে ছিলেন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। তাঁর পাশে বিমর্ষ ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

প্রিজন ভ্যানের উল্টো পাশে লোহার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে ছিলেন সাবেক সংসদ সদস্য সাদেক খান। পুরো পরিস্থিতিই ছিল থমথমে, তবে সুমনের চিৎকার যেন ভ্যানে থাকা সবার নীরবতাকে বিদীর্ণ করে তুলেছিল।

সকাল ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এই রাজনীতিকদের আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে ছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, ইনু, এবং সুমন। সকাল ১০টার দিকে সবাইকে আদালতে তোলা হয়। প্রত্যেকের পেছনে হাতকড়া, মাথায় পুলিশের হেলমেট, আর গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।

খরবওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।