ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল থেকেই বিলের একটি পুকুর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা বস্তাবন্দি লাশ ভেসে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘লাশটি পচে-গলে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে যুবককে হত্যা করা হয়েছে। তার গলা, পেটের ভূড়ি ও পায়ের গোঁড়ালি কাটা ছিল। পেটে ও কোমরে ভারি বস্তা দিয়ে লাশটি বিলের একটি পুকুরে ডুবিয়ে রাখা হয়। পরে লাশ পচে গিয়ে ভেসে উঠায় স্থানীয়দের চোখে পড়ে।’
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/এসআই



