ফিক্সিং প্রতিরোধে বিপিএলে সিআইডি অফিসারদের নতুন ভূমিকা

দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে ফিক্সিং বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। নিলামের আগে অভিযুক্ত নয়জন স্থানীয় ক্রিকেটারকে বাদ দিয়ে নিলামের আয়োজন করলেও বিসিবি জানিয়েছে, শুধু নিলামে নয়, পুরো টুর্নামেন্ট জুড়েই ফিক্সিং রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

এই উদ্দেশ্যে প্রতিটি দলের সঙ্গে থাকবেন দুজন করে সিআইডি সদস্য। বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ‘খেলার সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা নতুন ব্যবস্থা চালু করেছি। আমাদের নিজস্ব ইন্টিগ্রিটি টিমের পাশাপাশি এবার সিআইডি অফিসাররা সরাসরি দলের সঙ্গে থাকবেন। একজন পোশাকধারী, আরেকজন সাদাপোশাকে।’

তিনি আরও বলেন, ‘সিআইডি বাংলাদেশের সবচেয়ে দক্ষ ক্রিমিনাল ইনভেস্টিগেশন সংস্থা। তাদের কাছে আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি এবং প্রয়োজন হলে যোগাযোগ পর্যবেক্ষণের ক্ষমতা রয়েছে। সরকারের সঙ্গে সমন্বয় রেখে আমরা খেলায় স্বচ্ছতা নিশ্চিত করব এবং দেখাতে চাই যে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’

২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বাদশ বিপিএলে এই উদ্যোগ ফিক্সিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিসিবি আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে খেলোয়াড়রা স্বচ্ছভাবে খেলবে এবং দর্শকরা আত্মবিশ্বাসের সঙ্গে ম্যাচ উপভোগ করতে পারবেন।

 

খবরওয়ালা/এসজে

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।