ফুচকা কম দেওয়ায় মাঝরাস্তায় বসে কাঁদলেন নারী

ফুচকা ভালোবাসেন না এমন মানুষ বিরল। তবে ফুচকার জন্য মাঝরাস্তায় বসে কান্নাকাটি—শুনতে অবাক করা হলেও এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের গুজরাটে। ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গুজরাটের ভদোদারা শহরের সুরসাগর লেক এলাকায় ফুচকা নিয়ে বিরোধের জেরে ব্যস্ত রাস্তায় বসে পড়েন এক নারী। অভিযোগ, ২০ রুপির বিনিময়ে ছয়টি ফুচকা দেওয়ার কথা থাকলেও বিক্রেতা তাঁকে মাত্র চারটি দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে প্রতিবাদ জানান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নারী মাঝরাস্তায় বসে পড়লে চারপাশে ভিড় জমে যায়। যান চলাচলও বন্ধ হয়ে যায়। কান্না করতে করতে তিনি অভিযোগ করেন, ফুচকা বিক্রেতা তাঁকে ঠকানোর পাশাপাশি দুর্ব্যবহারও করেছেন। তিনি চান প্রশাসন এ ঘটনার সঠিক সমাধান করুক।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা নারীকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করলে তিনি আরও কান্নায় ভেঙে পড়েন। দাবি করেন, কর্তৃপক্ষের উচিত বিক্রেতাকে ন্যায্যভাবে ব্যবসা করতে বাধ্য করা।

এ ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তাঁকে জোর করে রাস্তা থেকে সরিয়ে নেয়। তবে শেষ পর্যন্ত ওই নারীর দাবি পূরণ হয়েছে কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।