সমিতির টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামে সমিতির আয়-ব্যয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, চিথোলিয়া গ্রামের ‘মৌজা চিথোলিয়া সমাজকল্যাণ উন্নয়ন সমিতি’ গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। সমিতির সাবেক সভাপতি মো. আতাউর রহমান ও সাধারণ সম্পাদক মো. হিরণ মিয়া সমিতি পরিচালনা করছেন। আয়-ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে সমিতির অন্য সদস্যদের মধ্যে নানা ভুল বোঝাবুঝি ও তর্কবিতর্ক চলছিল।

শনিবার দুপুরে আয়-ব্যয় হিসাব জানতে চাইতে গিয়ে তর্ক বেধে সংঘর্ষে পরিণত হয়। ওই সময় সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা। এতে উত্তেজিত হয়ে তাদের বসত বাড়িতে হামলা চালানো হয়। বাধা দিতে গিয়ে আহত হন আজাদসহ কয়েকজন।

স্থানীয় নেতারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দুয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মিহির দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনূস রহমান রনি জানান, সমিতির রাস্তা নির্মাণ প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ও সরেজমিন তদন্তে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।