ফেনিতে গৃহবধূ ধর্ষণ ও লুটের মামলা, আপন দুই ভাই গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শনিবার বিকেলে থানায় মামলা করা হয়। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাকিবুল ইসলাম ওরফে সোহাগ (২৬) ও মনোয়ারুল ইসলাম ওরফে শিমুল (২২)। তারা দুই ভাই। রাকিবুল ইসলাম মামলার এজাহারভুক্ত আসামি এবং ছোট ভাই মনোয়ারুল ধর্ষণে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

মামলার এজাহারে গৃহবধূ অভিযোগ করেছেন, ৮ আগস্ট রাতের ঘটনা। রাকিবুল ও অন্য একজন কৌশলে তার ঘরে ঢুকে হাত-পা-মুখ বেঁধে সোনার একটি জোড়া দুল, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং তিন হাজার টাকা লুট করেন। তিনি মারধরের শিকার হন এবং একপর্যায়ে রাকিবুল তাকে ধর্ষণ করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন জানান, ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামি ও তার ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।