বগুড়ায় ঘুমন্ত স্বামী-স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ

বগুড়া ঘুমন্ত অবস্থায় আয়নাল (৫৫) ও তার স্ত্রী পারভীন আকতারের (৪৫) ওপর অ্যাসিড নিক্ষেপ করে শরীরের একাংশ ঝলসে দিয়েছে দুর্বৃত্তেরা। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে গাবতলীত উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাড়ী গ্রামের আয়নালের সঙ্গে কয়েক ব্যক্তির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে ওই প্রতিপক্ষের লোকজন ঘুমন্ত আয়নাল ও তার স্ত্রী পারভীন আকতারের ওপর অ্যাসিড নিক্ষেপ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আহত স্বামী-স্ত্রীকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বাগবাড়ী পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মুক্তারুল আলম বলেন, আমরা কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।