বগুড়ায় পুকুরপাড় থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সিফাত (১৩) নামের সপ্তম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাতে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করে। 

জানা গেছে,ওই দিন মসজিদে ইফতার শেষে বাড়ি ফিরে আবারও বাইরে যায় সিফাত।এরপর রাত ৯টায় স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ইদগাহ মাঠ সংলগ্ন পুকুরপাড়ে তাকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়।পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, সিফাতের গলায় হাতের আঙ্গুলের দাগ রয়েছে। তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সিফাতের মা রুলি বেগম বলেন, সিফাত রোজা ছিল, মসজিদে ইফতার শেষ বাড়ি এসে আবারও বেড়িয়ে যায়। রাত ৯টায় তার লাশ পাওয়া যায়। 
এ নিয়ে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল সংবাদমাধ্যমে বলেন, সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে রহস্য উদ্‌ঘাটনে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।