বগুড়ায় পুকুর থেকে ৫ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের একটি পুকুর থেকে প্রায় ৫ মণ (১৯০ কেজি) ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১২। 

এ ঘটনায় পুকুরের মালিক আবুল বাশার রুবেল (৫৫) এবং বিক্রির সহায়তাকারী আল আমিন (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার দক্ষিণ আমন এলাকার সোনালী পুকুর থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রায় তিন বছর আগে রুবেল পুকুরটি লিজ নেন। পুকুর সংস্কার করার পর থেকে সেখানে অচেনা মানুষের যাতায়াত বেড়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ অভিযান চালিয়ে মেশিন ঘরের ভেতর খড়কুটোর আড়ালে রাখা মূর্তিটি উদ্ধার করে। পরবর্তীতে বিক্রির সহায়তাকারী আল আমিনকে শেরপুর থেকে গ্রেপ্তার করা হয়।

পুকুরের পাহারাদার হানিফ জানান, তিনি অসুস্থ থাকার কারণে মেশিন ঘরে তেমন যাতায়াত করতেন না, কেবল মেশিনের সুইচ চালাতেন। ঘরটি অনেকদিন পরিত্যক্ত থাকায় মূর্তিটি সেখানে রাখা হয়েছিল, যা কেউ টের পাননি। শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, আসামি ও মূর্তিটি তাদের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার ফিরোজ আহমেদ জানান, উদ্ধারকৃত মূর্তির পাশাপাশি ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।