বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

বগুড়ায় স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিতে যাওয়ার সময় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) দুপুর দুইটার দিকে বগুড়া- ঢাকা মহাসড়কে বগুড়া শহরের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মনোয়ারুজ্জামান।

নিহতরা হলেন- শহরের উত্তর কাটনারপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম সজল(৫০) এবং তার স্ত্রী হোসনে আরা(৪৫)। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোসনে আরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স। আজ দুপুরে স্বামী শহিদুল ইসলাম সজল মটরসাইকেল যোগে কর্মস্থলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি  মাইক্রোবাসের ধাক্কায় মটরসাইকেলসহ দুজনেই মহাসড়কে ছিটকে পড়েন। এসময় পিছন থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম সজল মারা যান। স্ত্রী হোসনে আরা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

হাইওয়ে থানার ওসি জানান, স্বামী- স্ত্রী দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাসটি আটক করতে মহাসড়ক সংলগ্ন বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।