বগুড়ায় বিপুল হত্যা মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক বিপুল হত্যা মামলার প্রধান আসামি জুম্মান কসাইকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের চকজাদু সড়কের একটি রেস্তোরাঁর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জুম্মান কসাই শহরের চকসূত্রাপুর এলাকার সোহরাব হোসেনের ছেলে। তিনি এলাকায় জুম্মান কসাই নামে পরিচিত। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১৭ ডিসেম্বর দুপুরে বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় এলাকায় সানসাইন আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক বিপুল মিয়া (৪২) ছুরিকাঘাতে জখম হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তিনি মারা যান। ওই ঘটনায় করা মামলায় জুম্মানকে আসামি করা হয়। তিনি চাঁদা না পেয়ে লোকজন নিয়ে বিপুলকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে অভিযোগ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুম্মান র‌্যাবের কাছে স্বীকারোক্তি দেন। রাতে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিহত বিপুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরের মাটিডালি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং সানসাইন আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক পদে চাকরি করতেন।

 

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।