বগুড়ায় যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ওরফে ঝটিকা শাহিনকে(৫২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা বিভাগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রাকিব হোসেন। 

আটক শাহিনুর রহমান ওরফে ঝটিকা শাহিন শহরের কাটনার পাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন পরিবহণ ব্যবসায়ী।

রাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে ধর্ষণসহ ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত শাহিনকে আদালতে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।