বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে ফাঁস দিয়ে হত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আফতাব আলী (৭০) ও তার পুত্রবধূ রিভা আক্তার (২৮)। আফতাব আলী গ্রামের বাড়িতে পুত্রবধূ রিভাকে নিয়ে বসবাস করতেন। তার ছেলে শাহজাহান প্রবাসে, সৌদি আরবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া শেষে আফতাব ও রিভা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে রিভার ৫ বছর বয়সি মেয়ে মায়ের নিথর দেহ দেখে কান্নাকাটি শুরু করলে স্বজনরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

দুপচাঁচিয়া থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতে ঘরে ঢুকে আফতাবকে দড়ি দিয়ে ও রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে গেছে।

ঘটনার পর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা চুরির উদ্দেশ্যে হামলার সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।