বগুড়ায় স্ত্রীকে ভিডিও কলে রেখেই স্বামীর আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাব্বির হোসেন (২৫) নামে এক যুবক। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকার দামগাড়া সড়কপাড়ায় তার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

সাব্বির উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরিরত অবস্থায় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাব্বির হোসেন ও সুমাইয়া খাতুন (২০)-এর। পরে তারা বিয়ে করেন। মাসখানেক আগে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফিরলেও পরিবারের সদস্যরা তাদের মেনে নেয়নি। বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে পৌর এলাকার দামগাড়া সড়কে একটি বাসা ভাড়া নিয়ে ওঠেন সাব্বির। পাশাপাশি স্থানীয় এক হোটেলে শ্রমিকের কাজ করছিলেন।

তবে সপ্তাহখানেক আগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে সুমাইয়া ঢাকায় ফিরে যান। সাব্বির বারবার স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন।

শেষ পর্যন্ত শুক্রবার রাতে স্ত্রীকে ভিডিও কলে রেখে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস নেন তিনি। ভিডিও কলে এই দৃশ্য দেখে স্ত্রীর চিৎকারে প্রতিবেশীদের খবর দিলে তারা ছুটে এসে সাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।