বগুড়ার শীর্ষ সন্ত্রাসী মতিন গ্রেপ্তার

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার(২১জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

ডিবি পুলিশের ইনচার্জ জানান, ‘মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে এগারো টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।’

তিনি আরও জনান, তার নামে ১০ বছরের সাজা গ্রেপ্তারী পরোয়ানাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের ১০ টি মামলা রয়েছে।গ্রেপ্তার আব্দুল মতিন সরকারকে বগুড়ায় আনা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হবে।’

খবরওয়ালা/এফএস 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।