বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ জুন ২০২৫
বগুড়ার শীর্ষ সন্ত্রাসী আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার(২১জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের ইনচার্জ জানান, ‘মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে এগারো টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।’
তিনি আরও জনান, তার নামে ১০ বছরের সাজা গ্রেপ্তারী পরোয়ানাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের ১০ টি মামলা রয়েছে।গ্রেপ্তার আব্দুল মতিন সরকারকে বগুড়ায় আনা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হবে।’
খবরওয়ালা/এফএস