বঙ্গোপসাগরে মালয়েশিয়া যাত্রাপথে সেনাবাহিনীর হাতে আটক ২১৪ রোহিঙ্গা

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরের সেন্টমার্টিন থেকে ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।

আইএসপিআর জানায়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’। তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর জাহাজ মাছ ধরার নৌকা ‘এফভি কুলসুমা’র কাছে পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে।

এ সময়ে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। যাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু ছিলেন।

আটক সবাই মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বলে জানা যায়। নৌকাটি সোমবার (৭ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।

আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে আটক মাছ ধরার নৌকা ও মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা, সমুদ্রপথে চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ বলেও জানিয়েছে আইএসপিআর।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।