বজ্রপাতে কিশোরগঞ্জে তিনজনের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) বিকেলে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় তারা প্রাণ হারান।

নিহতরা হলেন—ভৈরবের সাদেকপুর ইউনিয়নের বাসিন্দা ফারুক মিয়া (৬৫) ও ফয়সাল মিয়া (২৮) এবং কুলিয়ারচরের হাজারীনগরের কবির হোসেন (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে বৃষ্টির সঙ্গে শুরু হয় ঝোড়ো বাতাস ও বজ্রপাত। ওই সময় তিনজনই মাঠে কাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তিনজনেরই মৃত্যু হয়।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।