বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত গ্রেপ্তার

ঢাকার বনানী থানা এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

গত রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে ৮টা নাগাদ বনানী থানাধীন মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে নয় বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়।

খবরটি পাওয়ার পরপরই পুলিশের একটি টিম মেয়েটকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির মা বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেপ্তার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তার হওয়া আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিলো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।  

 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।