বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ

এশিয়া কাপের পর বিশ্রামের ফুরসত নেই বাংলাদেশের। আগামী মাসেই তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ভেন্যু ও ম্যাচ শুরুর সময় ঠিক না হলেও সিরিজের সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সিরিজের সূচি প্রকাশ করেছে।

১৮ অক্টোবর ওয়ানডে দিয়ে এই সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুই ওয়ানডে যথাক্রমে ২০ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।

এই বিজ্ঞপ্তিতে আরও তিনটি সিরিজের সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজকে। ২৭ সেপ্টেম্বর শারজাহ’তে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে ক্যারিবীয়রা তিন মাসের লম্বা সফর শুরু করবে। নেপালের বিপক্ষে খেলবে তিনটি টি-টোয়েন্টি।

নেপাল সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ভারত। আহমেদাবাদ ও দিল্লিতে দুটি টেস্ট খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে। সেখান থেকে বাংলাদেশে আসবে তারা। এরপর ক্যারিবীয়রা যাবে নিউজিল্যান্ড সফরে। কিউইদের বিপক্ষে খেলবে ৫টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ৩ টেস্টের সিরিজ খেলবে ক্যারিবীয়রা।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।