বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষণা অনুসারে ২৫ মে শুরু হয়ে এ সিরিজ শেষ হবে ৩ মে।

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দুই দেশের বোর্ড এ মর্মে সমঝোতায় পৌঁছেছে, তিন ওয়ানডের পরিবর্তে তারা দুটি টি-টোয়েন্টি খেলবে। অর্থাৎ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে হবে মোট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আজ বুধবার আসন্ন সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।