বাউফলে নিখোঁজের ৪দিন পরে মিলল যুবকের লাশ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের চার দিন পর মো. ইব্রাহিম খলিল(৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার(৩ মে) সকালে দক্ষিন লক্ষীপাশা গ্রামের শহিদ ডাক্তার বাড়ির পাশে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মো. ইব্রাহিম খলিল হাচন গাজীর ছেলে। তিনি আদাবাড়ি ইউনিয়নের দক্ষিণ লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে ওই গ্রামের শহিদ ডাক্তার বাড়ির পাশে একটি খড়ের গাদার কাছে একটি লাশ দেখতে পায় আছিয়া নামে দশম শ্রেনির এক শিক্ষার্থী। পরে সে চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকেহ খবর দেয়। সংবাদ পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন সম্পর্কে জানা যাবে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।