বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে নারী নিহত

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী চাঁদের গাড়ি উল্টে হ্লায়ইনু মার্মা (৪৮) নামে এক নারী নিহত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকালে বান্দরবান-চিম্বুক সড়কের বেতছড়া মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা আরও ৬ যাত্রী আহত হন। নিহত হ্লায়ইনু মার্মা বেতছড়া এলাকার নাচালং পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, হাটবাজার শেষ করে বেতছড়া এলাকার ৭ জন বাসিন্দা চাঁদের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। গাড়িটি বেতছড়া মুখ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হ্লায়ইনু মার্মা মারা যান। আহত অন্য ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, ‘সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।