বাবা হারালেন অভিনেত্রী রুনা খান

অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিনগত রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।

সোমবার (১০ মার্চ) সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন রুনা খান। তিনি বলেন, ‘আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি কামনা করছি।’

ব্যক্তিজীবনে সরকারি চাকরিজীবী ছিলেন রুনা খানের বাবা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।