বালু ও মাটির নিচ থেকে মিলছে চুরি যাওয়া সাদা পাথর

ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর ফেরত আসতে শুরু করেছে, তবে প্রক্রিয়া চলছে ধীরগতিতে। মহাসমারোহে, দিনদুপুরে এবং প্রশাসনের নাকের ডগায় সংঘটিত এই লুটপাটের পর নানা মহলের সমালোচনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।

শুক্রবার (১৫ আগস্ট) টানা তৃতীয় দিনের মতো নৌকাবোঝাই পাথর প্রতিস্থাপনের কাজ চললেও গতি ছিল আগের তুলনায় কিছুটা ঢিমেতালে।

এদিকে পাথর ফেরত এলেও শঙ্কা কাটছে না স্থানীয়দের। তাঁদের অভিযোগ, প্রতিদিন যে হারে পাথর লুট হয়েছিল, তার তুলনায় ফিরছে অতি নগণ্য পরিমাণ। ফলে দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ দ্রুত আগের রূপে ফিরবে কি না, তা নিয়ে আছে সংশয়।

শুক্রবার ছুটির দিনেও স্থানীয় প্রশাসন অভিযান চালিয়েছে বিভিন্ন ক্রাশার মিলে। উদ্ধার করা হয়েছে সাদা পাথর, এমনকি মাটির নিচে চাপা অবস্থায়ও মিলেছে লুট হওয়া পাথরের সন্ধান।

সকালে উপজেলার কলাবাড়ি এলাকায় চালানো অভিযানে সাত ট্রাক পাথর উদ্ধার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির। তিনি বলেন, ‘সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় পাঁচ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। কালিবাড়ি এলাকা থেকে বালু ও মাটির নিচে চাপা অবস্থায় পাথর পাওয়া গেছে। সাদা পাথর থেকে লুট হওয়া পাথর বালু ও মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল।’

এ ছাড়া লুটে নেয়া পাথর সরানো ঠেকাতে সিলেটের সড়কে শুক্রবারও সেনা সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। চেকপোস্টে পাথরবোঝাই শত শত ট্রাক আটকে তল্লাশি চালানো হয়।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।