বিএনপির প্রতিনিধি নির্বাচনে ৫০ লাখ টাকার লেনদেনের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন ঘিরে ৫০ লাখ টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। মনোনয়ন ফরম না পাওয়া ও প্রার্থী বাদ দেওয়ার অভিযোগে স্থানীয় নেতাকর্মীরা শুক্রবার (১৫ আগস্ট) রাতে বিক্ষোভ মিছিল করেন। আগামী ১৭ আগস্টের নির্বাচন স্থগিতের দাবি জানান তারা।

প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়া সরকার, জহিরুল আলম বাচ্চু ও রুবেল হোসেন দাবি করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ফরম দেওয়া হয়নি। নজরুল ভূঁইয়া বলেন, ‘প্রবাসী হওয়ার অজুহাতে আমাকে ফরম দেওয়া হয়নি। দলের দুঃসময়ে পাশে থেকেছি, বিদেশ থেকেও সহযোগিতা করেছি।’

বিক্ষোভে অংশ নিয়ে জহিরুল আলম বাচ্চু বলেন, ‘৫০ লাখ টাকার বিনিময়ে ইউনিয়ন বিএনপি কমিটি বিক্রি হয়েছে। এজন্য অবৈধ তফসিল ঘোষণা করা হয়েছে। আমাদেরকে ফরম কিনতে দেওয়া হয়নি, এ নির্বাচন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

তবে নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ বেপারী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘নজরুলের অবদান আছে, তবে যুক্তরাষ্ট্রপ্রবাসী হওয়ায় তাকে ফরম দেওয়া হয়নি। বাচ্চুর ফরমে কিছু ত্রুটি ছিল, আপিল করতে বলা হয়েছিল। রুবেল নামে কেউ ফরম কিনতেই আসেননি।’

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুও অভিযোগ ও বিক্ষোভের বিষয়টি জানেন না বলে দাবি করেছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।