বিক্ষোভ ঠেকানোর উপায় আমাদেরও নেই, তাদেরও নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাইরে বিক্ষোভ হওয়া স্বাভাবিক—এটা রোধ করার উপায় নেই। তবে তৎপরতা থাকবে যাতে প্রতিনিধিদলের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, বিক্ষোভ হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি। কারণ, এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, তাদেরও নেই। 

তিনি বলেন, ‘সম্প্রতি লন্ডনে যে ঘটনা ঘটেছে, সেটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছিল। খবর যা এসেছে, সবকিছু পুরোপুরি সত্য না। যেমন—যে গাড়িটা আক্রান্ত হয়েছে, সেই গাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। তিনি অন্য একটা গাড়িতে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমের দেশগুলোতে বিক্ষোভ, স্লোগান বা রাস্তায় মিছিলকে কাউকে সম্পূর্ণভাবে বন্ধ করার কোনো ব্যবস্থা নেই—আমাদেরও নেই, তাদেরও নেই। সরকারের কাজ হবে ডেলিগেশনের নিরাপত্তা সুনিশ্চিত করা। আমি তেমন কোনো ভয় দেখছি না। নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) এই ধরনের পরিস্থিতিতে ব্যাপক অভিজ্ঞতা রাখে। দেখবেন—প্রতিটি গাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থাসহ দূরত্ব বজায় রাখা হয়। আমি আশা করি কোনো অপ্রীতিকর কিছু হবে না।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।