বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাধারণ মোবাইল ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি কার্যালয়ের সামনে তারা অবস্থান নেবেন।

এর আগে ৩ ডিসেম্বর এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানি নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও স্লোগান দেন মোবাইল ব্যবসায়ীরা।

এরও আগে ৩০ নভেম্বর সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দোকান বন্ধ রেখে কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় জড়ো হয়ে মানববন্ধন করেন বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও পরিবার ক্ষতিগ্রস্ত হবে, অথচ একটি নির্দিষ্ট গোষ্ঠী লাভবান হবে। বাড়তি করের কারণে মোবাইলের দামও বেড়ে যাবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনিবন্ধিত মোবাইল ব্যবহার বন্ধে ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা কার্যকর হবে। এতে চুরি হওয়া, অনিবন্ধিত বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে ব্যবহার বন্ধ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।