বিদেশিরা ১০ মিনিটের মধ্যেই পাবেন অন অ্যারাইভাল ভিসা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশে আসার ১০ মিনিটের মধ্যেই বিদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী । আজ বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসার অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে বিশ্বের ১৪টি দেশের নাগরিকেরা বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসার আওতায় রয়েছে। আগে অন অ্যারাইভাল ভিসা পেতে বিদেশি নাগরিকদের ৪০ মিনিট থেকে এক ঘণ্টা অপেক্ষা করতে হতো। বর্তমানে তারা মাত্র ১০ মিনিটে অন অ্যারাইভাল ভিসা হাতে পাবেন।

অনুষ্ঠানে পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল বা ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন এবং পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী কর্তৃক জটিলতা অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।