বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় মেডিকেল টিম পাঠাচ্ছে ভারত সরকার

ঢাকার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে চিকিৎসক ও নার্সের একটি দল পাঠাচ্ছে ভারত সরকার।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ভারত দ্রুত একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে। খুব শিগগিরই দলটি বাংলাদেশে পৌঁছাবে বলে জানা গেছে।

ভারত সরকার ইতোমধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী ও স্টাফ হতাহত হন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।