বিয়ে করছেন মেহজাবীন

খবরওয়ালা অনলাইন ডেস্ক : কয়েক বছর ধরে প্রেমের গুঞ্জনের পর এবার বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। বর হলেন উদীয়মান পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব। ২৩ ফেব্রুয়ারি গায়ে হলুদ অনুষ্ঠানের পরদিন তাঁদের বিয়ে। বিয়ের খবরটি নিশ্চিত করেছেন রাজীবের একাধিক ঘনিষ্ঠজন ।

এছাড়া মেহজাবীন নিজেও একটি গণমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি স্বীকার করেছেন। তবে বিয়ে নিয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। 

তাছাড়া মেহজাবীন–রাজীবের এক ঘনিষ্ঠজন বলেছেন, ‘তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা দাওয়াত পেয়েছি। এর বাইরে আপাতত কিছুই বলতে পারছি না। ওরা দুজন যদি কিছু জানায়, সেটা তাদের পক্ষ থেকেই জানাবে।’

গত বছর একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাজীব তাঁর জীবনের সেরা পার্ট বলে উল্লেখ করেন মেহজাবীনকে। সেদিন রাজীব বলেছিলেন, ‘তাকে (মেহজাবীন) আমি যতটা জানতে পেরেছি তাতে মনে হয়, এর চেয়ে ভালো সাপোর্টিভ কেউ হতে পারত না। তার চেয়ে ভালো কারও সঙ্গে পরিচয়ও হতে পারত না।’পরিবারের সঙ্গে মেহজাবীনের সঙ্গে সম্পর্ক কেমন, সেটাও জানান এই নির্মাতা। এ নিয়ে  রাজীব বলেছিলেন, ‘সবাই তাকে খুব পছন্দ করে। সে খুব দারুণ একজন অভিনয়শিল্পী। কারও আগে–পাছে নেই। খুবই স্ট্রেইট ফরোয়ার্ড।’

আরেক প্রশ্নে মেহজাবীনকে জীবনসঙ্গী হিসেবে পেলে নিজের প্রতিক্রিয়া কেমন থাকবে সেটাও জানান রাজীব। বলেছিলেন, ‘সে আমার জীবনে এলে আর তো কিছু বলারই নেই। এটা দারুণ কিছু হবে। যদি না আসে, তাহলে মনে হবে—আসলেও তো পারত!’

খবরওয়ালা/এফএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।