বিশেষ দৃশ্য নিখুঁত করতে ৮০ বার শট নিতে হয়েছে: আল্লু অর্জুন

আন্তর্জাতিক বিনোদন সম্মেলনে ‘পুষ্পা টু’ সিনেমার দৃশ্য নিয়ে একটি ঘটনা শেয়ার করেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

সিনেমার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে আল্লু অর্জুন বলেন, ‘আপনারা নিশ্চয়ই ‘পুষ্পা টু’-এর ট্রেলার দেখেছেন। সেখানে একটি পাল্লু শট আছে—ওড়না নিয়ে একটি বিশেষ দৃশ্য। সেটি নিখুঁতভাবে তোলার জন্য আমাদের ৭০ থেকে ৮০ বার শট নিতে হয়েছিল।’

তিনি জানান, সকাল ৮টা ৩০ মিনিটে শুটিং শুরু হয়। তবে কীভাবে শরীর ও মুখের অভিব্যক্তি নিখুঁত হবে, তা বুঝতে সময় লেগে যায়। দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ সেই শট ঠিকভাবে তোলা সম্ভব হয়। 

অভিনেতা বলেন, ‘৮০ বার টেক নেওয়ায় গোটা ইউনিট ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল, এই দৃশ্যটা নিখুঁত না করলে চলবে না’।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।