বিশ্ব মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সারা বিশ্বের মুসলিমদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

এক্স পোস্টে তিনি লেখেন, ‘সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের সূচনা উদ্‌যাপন করছে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।’

সবশেষ তিনি বিশ্বের সব মুসলিমদের উদ্দেশে লেখেন, ‘রমজান মুবারক!’

প্রসঙ্গত, পবিত্র রমাজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১ মার্চ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রোজা রাখছেন মুসল্লিরা। পাশাপাশি রোজা রাখছেন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মুসলমানরাও।

এ ছাড়া আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়া ও ইউরোপের ফ্রান্সেও চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে আজ (শনিবার) থেকে রোজা পালন করা হচ্ছে। তবে ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে রমজান শুরু হবে ২ মার্চ থেকে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।