‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জনগণ’— ইশরাক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনকে ‘জালিয়াতি’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ইশরাক বলেন, ‘জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের আইন মেনেই এই ‘ভুয়া বোর্ড’ লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।’

তিনি দাবি করেন, বিসিবির এই নির্বাচনকে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরাও ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছে। পোস্টে ইশরাক আরও লেখেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজের নীরবতার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না।’ তবে এই নীরবতা যে স্থায়ী নয়, সে কথাও স্পষ্ট করে ইশরাক যোগ করেন, ‘অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।’

ইশরাকের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির অনেক নেতাকর্মী পোস্টটি শেয়ার করে বর্তমান বিসিবি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।