দৌলতপুরে বীজ ও সার বিতরণ

দৌলতপুর প্রতিনিধি ॥ দৌলতপুরে বীজ ও সার বিতরণ, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১১ হাজার ৪৫০ জন কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসুচীর আওতায় বীজ ও রাসায়নিক সার ‘বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় উফশী আউশ ধান ও পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে এ বীজ ও সার তুলে দেওয়া হয়।

দৌলতপুরে বীজ ও সার বিতরণ

 

দৌলতপুরে বীজ ও সার বিতরণ

 

গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দৌলতপুর এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে এ বীজ ও’ সার’ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন সহ সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।