বৃহস্পতিবার ধোয়া হবে পবিত্র কাবা শরীফ

পবিত্র কাবা শরিফ পরিষ্কার ও ধোয়ার কাজ ১৪৪৭ হিজরির ১৫ মুহাররম করার সিদ্ধান্ত নেওয়া হয়। যা চাঁদ দেখার উপর ভিত্তি করে বৃহস্পতিবার ১০ জুলাই বা শুক্রবার হওয়ার কথা ছিলো। চাঁদ দেখার পর নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানটি ১০ জুলাই বৃহস্পতিবারেই অনুষ্ঠিত হচ্ছে।

মুসলিম বিশ্বের সম্মানিত উলামা, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়ে থাকে এই ধর্মীয় অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। বিশিষ্ট ব্যক্তিরা কাবা শরিফের ভেতরের দেয়ালগুলো জমজমের পানি, গোলাপ জল ও উৎকৃষ্ট সুগন্ধিযুক্ত পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন।

প্রথা অনুযায়ী, পবিত্র এই কাজ পরিচালিত হয় সৌদি বাদশাহ, দুই পবিত্র মসজিদের খাদেম বা তার মনোনীত কোনো প্রতিনিধি নেতৃত্বে। কাবা ধোয়া শুধু পরিচ্ছন্নতার আয়োজন নয়; বরং কাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে গণ্য হয়।
কাবার পরিষ্কারের এ আয়োজন প্রতি বছর সাধারণত দু’বার হয়ে থাকে। রমজান মাসের আগে একবার এবং হজের পর মুহাররম মাসের শুরুতে আরেকবার।

সীমিত সংখ্যক লোক সরাসরি কাবা ধোয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পান, কিন্তু অনুষ্ঠানের ছবি ও ভিডিও সারা বিশ্বের মুসলিমদের মাঝে এক অভিন্ন আবেগ সৃষ্টি করে।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।