ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা, যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উমর হাসান (২৩) নামের এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। খুনের ঘটনায় নিহত ব্যক্তির বন্ধু খাইরুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত উমর হাসান মহেশপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। অন্যদিকে গ্রেপ্তার খাইরুল একই গ্রামের পশ্চিম পাড়ার চান মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, উমর ও খাইরুলের ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে গতকাল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে খাইরুল সিঁধ কেটে উমরের ঘরে ঢোকেন। পরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। এ সময় উমরের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে প্রবেশ করলে খাইরুল তাঁকে কোপ মেরে আহত করে পালিয়ে যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জেরে খাইরুল প্রথমে উমরকে কুপিয়ে ও পরে গলা কেটে করে হত্যা করেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করি। মাত্র দুই ঘণ্টার মধ্যেই ঘাতককে গ্রেপ্তার করা সম্ভব হয় এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা করা হয়েছে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।