ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর দেওয়া অভিযোগে মো. এরশাদ (৩৫) নামের মাদকাসক্ত ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার মসজিদপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

অভিযুক্ত এরশাদ মসজিদপাড়ার ইলিয়াস মিয়ার ছেলে। তিনি  মাদক সেবন করে স্ত্রীকে অত্যাচারের পাশাপাশি এলাকার শান্তি বিনষ্ট করতেন বলে অভিযোগ তার স্ত্রীর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, এরশাদ মাদকাসক্ত। এ বিষয়ে তার স্ত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। এলাকায় গিয়ে জানা যায়, তিনি মাদক সেবন করে এলাকার শান্তি বিনষ্ট করছিলেন। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।