ভাতের হোটেলের বকেয়া চাওয়ায় গুলি, গ্রেপ্তার ১

রাজধানীর বাড্ডা এলাকায় ভাতের হোটেলের বকেয়া চাওয়াকে কেন্দ্র করে গুলি করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অস্ত্রটি উদ্ধার হয়নি।

শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রিয়াজ আহমেদ আজগর। তিনি ‘কিলার অনিক’ নামে পরিচিত এক সন্ত্রাসীর সহযোগী।

খোঁজ নিয়ে জানা গেছে, সাতারকুল ফাজিল বেপারী মসজিদ রোডের একটি ফার্নিচার দোকানের মালিকের কাছে ২২হাজার টাকা বকেয়া পড়েছে স্থানীয় ভাতের হোটেল মালিক মুন্না। ফার্নিচার দোকানের মালিকের নাম কাউসার। পাওনা টাকা উদ্ধার করতে না পেরে মুন্না যান ৪১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেনের কাছে।

অভিযোগ পেয়ে কাউসারকে টাকা দিতে চাপ দেন বিল্লাল। এ নিয়ে দুইজনের রাগারাগি হয়। এরপর রিয়াজ আহমেদ আজগর ও সাইমন নামের দুইজন মোটরসাইকেলে এসে একটি ফাঁকা গুলি করে এবং আরেকটি পাশের একটি টিনের বেড়ায় লাগে। তবে গুলিতে কেউ হতাহত হয়নি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। রিয়াজ ও সাইমন বাড্ডার ‘কিলার অনিক’ নামে পরিচিত এক সন্ত্রাসীর সহযোগী। অনিক বর্তমানে কারাগারে আছে।

পলাতক সাইমনকে গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি হাবিবুর রহমান।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।