ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনার কার্যালয়ে হামলার প্রতিবাদে দৌলতপুর সীমান্তে বিক্ষোভ মিছিল

দৌলতপুর প্রতিনিধি ॥ ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনারের কার্যালয়ে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার প্রাগপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাগপুর সীমান্তের মাথাভাঙ্গা নদীর পাড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের  সমন্বয়ক সেলিম বাশার সবুজ,

কুষ্টিয়া জেলা সমন্বয়ক পিয়াস ইবনে সানা, ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি তুষার ইমরান, কুষ্টিয়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক রেজাউর রহমান রিন্টু, জেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার উজ্জ্বল হোসেন, দৌলতপুর নাগরিক কমিটির সদস্য অলি হাসান ও দৌলতপুর ওলামা পরিষদের সভাপতি আমিনুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।