ভারতের আত্মরক্ষার অধিকার আছে: ইসরায়েল

পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের ওপর ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে যে সামরিক অভিযান চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকার আছে।

তার ভাষ্য, “ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে।”

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) লেখেন, “সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে নিরীহ মানুষের ওপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনও আশ্রয়স্থল নেই।”

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, “পাকিস্তান ও পাকিস্তান-শাসিত জম্মু ও কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়েছে।”

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।